জয়পুরহাটে ঈদের সকালে অটোরিকশা উল্টে প্রাণ গেল দুই শিশুর

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:৫৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:৫৪:৫১ অপরাহ্ন
জয়পুরহাটে অটোরিকশা  উল্টে মৃত্যু হয়েছে আব্দুল্লাহ ও আরিফা নামে দুই শিশুর।
 
বৃহস্পতিবার (২৮ মে) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলো—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশাটি ধাক্কা দেয়। এরপর অটোরিকশাটি উল্টে যায় এবং দুই শিশুসহ ৪ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারী (মা)-কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়াশেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]