ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে সমালোচনার মাঝেই ইদে প্রাণিহত্যা বন্ধের আর্জি সারা খানের

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:৫২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:৫২:০৬ অপরাহ্ন
রামায়ণ ধারাবাহিক খ্যাত অভিনেতা সুনীল পাঠকের ছেলে কৃষ পাঠককে গত ৮ অক্টোবর বিয়ে করেন অভিনেত্রী সারা খান।

ভিন্‌ধর্মে বিয়ের কারণে এরপর থেকেই সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। তবে সেই বিতর্কের মাঝেই ইদ উপলক্ষে মানবতা, দয়া ও সহমর্মিতার বার্তা দিলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় সারা খান সকলের কাছে প্রাণিহত্যা বন্ধের আর্জি জানান। তাঁর বক্তব্য, ‘কুরবানি’ শব্দের প্রকৃত অর্থ কেবল পশু উৎসর্গ নয়, বরং দয়া, ত্যাগ ও মানবিকতার চর্চা।

ভিডিওতে অভিনেত্রী বলেন, ইদ শুধু উৎসব, পোশাক, খাবার বা আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানুষের মর্যাদার গভীরতম রূপের এক স্মারক। নবি ইব্রাহিম আমাদের শেখান আল্লাহর উপর পূর্ণ আস্থা, অন্তরের পবিত্রতা এবং ঐশ্বরিক সত্তার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার সাহস।

তিনি আরও বলেন, কুরবানির মূল শিক্ষা হলো দয়া, দান, কৃতজ্ঞতা এবং সমাজের অভাবী মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। সারা খানের ভাষায়, “আমরা যেন এই উৎসবে অন্যের প্রতি দয়া দেখাতে পারি। ক্ষুধার্তকে খাওয়াই, অসহায়কে রক্ষা করি এবং আরও ভাল মানুষ হয়ে উঠি। ইদ মোবারক। আমাদের ত্যাগ হোক আমাদের আত্মসম্মান।”

এর আগে ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে ওঠা সমালোচনার জবাবে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এবং তাঁর স্বামী কৃষ পাঠক একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। পরিবারের শিক্ষাই তাঁদের অন্যের ধর্মকে সম্মান করতে শিখিয়েছে বলে মন্তব্য করেন সারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]