জাতীয় ঈদগাহ থেকে সরাসরি বাবা-মায়ের কবর জিয়ারতে তারেক রহমান

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:১৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:১৩:৫০ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকো–এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার পর সকাল ৮টা ৩৮ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। 

প্রথমে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী একান্তে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এরপর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বাবা-মায়ের কবরে ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর।

পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]