যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ১০ জিলহজ ১৪৪৭ হিজরি উপলক্ষে নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এ উপলক্ষে রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী।
প্রধান জামাতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানিতে অংশ নেন।