আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে র্যাব-৭, চট্টগ্রামের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে।
ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়ি ফিরতে পারে সেজন্য র্যাব-৭, চট্টগ্রাম এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোন ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য র্যাব-৭ এর দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে অলংঙ্কার, একে খাঁন বাসস্ট্যান্ড, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়াও বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারী কিংবা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধ প্রতিরোধে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে লেঃ কমান্ডার মোঃ তাওহিদুল ইসলাম, র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বুধবার চট্টগ্রাম মহানগরীরর সাগরিকা কোরবানীর পশুর হাটসহ বিভিন্ন পশুর হাট এবং চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পশুর হাটের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় করেন।
পরিদর্শনকালে পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ঈদকে কেন্দ্র করে পশুর হাটসমূহে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোরবানী পশুর হাট এলাকায় ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
পশুবাহী যানবাহনের নিবির্ঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম কাজ করছে। পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার জন্য এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন।
পবিত্র ঈদ-উল-আযহা’কে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে র্যাব-৭, চট্টগ্রাম এর দায়িত্বাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপনের জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র্যাব-৭, চট্টগ্রাম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে র্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।
৪। সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় জনসাধারণ’কে সতর্ক থাকার আহ্বান করা হয়।