মহাদেবপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:১৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:১৮:৪৪ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার শরীফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে দুপুর ১টার দিকে কিশোরীর বাবা-মা পাশের গ্রামে ধান কাটতে যান। এ সময় বাড়িতে একা থাকা কিশোরীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী গোবিন্দ পাহান।

পরে কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরলে সে ঘটনার বিষয়টি জানায়। এরপর স্থানীয়ভাবে কয়েক দফা মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ ঘটনায় সোমবার (২৫ মে) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অভিযুক্ত গোবিন্দ পাহানকে গ্রেপ্তার করে পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]