রাজশাহীতে কুরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৬:৫৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৬:৫৮:০০ অপরাহ্ন
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডে মাংস বিতরণ ও বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ করেছেন মো: নূর কুতুবী আলম মুনু।

ঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এসব সামগ্রী পৌঁছে দেন নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নূর কুতুবী আলম মুনু।

এ সময় তিনি বলেন, ঈদুল আজহায় নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ায় কুরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে এবং পরিবেশ দূষণ কমবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]