পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নির্ধারিত টোল (হাসিল) আদায় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি হাট পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি সরেজমিন হাট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক হাট ইজারাদার, ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি হাট ইজারাদারদের নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় না করার জন্য সতর্ক করেন। পাশাপাশি টোল (হাসিল) আদায়ের সরকারি তালিকা হাটের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন, যাতে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা নির্ধারিত হার সম্পর্কে সহজেই জানতে পারেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার সব কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাও অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যেন অতিরিক্ত হাসিল আদায়ের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।