টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ১০

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:২৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:২৮:৫৫ অপরাহ্ন
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]