নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:১৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:১৬:৩৫ অপরাহ্ন
নোয়াখালীর সুবর্ণচরে নসিমন উল্টে রহিম উল্যাহ (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম উল্যাহ একই ইউনিয়নের তোরাব আলী গ্রামের মৃত শফিউল্যাহ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রহিম স্থানীয় করিম বাজার এলাকায় একটি মুরগির খামার পরিচালনা করতেন। বিকেলে খাসেরহাট বাজার থেকে নসিমনে করে মুরগির খাদ্য নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে করিম বাজার সংলগ্ন একটি খালের পাশে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে। এতে তিনি নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]