আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন মোহাম্মদ ফায়েজুল কবির।
সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি নগরীর সিটি হাট পরিদর্শন করেন। এসময় তিনি রেলস্টেশন, বাসস্টেশন, ভদ্রা মোড় ও সাহেববাজার জিরোপয়েন্টসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি গরুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন।
এছাড়া ঈদকে কেন্দ্র করে মহানগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।