পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৮:০২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৮:০২:২৪ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার মহিমায় উদ্ভাসিত এক মহান ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]