হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৬:৩৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৬:৩৬:৩৩ অপরাহ্ন
দেশে দিন দিন হামের প্রকোপ বাড়ছে। হাম ও হামের উপসর্গে একদিনে দেশে আরও ১৭ শিশু মারা গেছে।

সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও আক্রান্ত ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৯৭। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৬১৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
 
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৭ হাজার ৬১৯ শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৫৮ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৭ জন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]