চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ৩

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৭:৪৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৭:৪৭:৩২ অপরাহ্ন
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে কক্সবাজারে গাঁজা পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত সোয়া ১টায় জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল।

চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামানো হলে গাড়ির চালক ও পেছনের সিটে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে গাড়িতে তল্লাশি চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, মোঃ সোহেল (৩২), মো. সারোয়ার কামাল ওরফে কামাল ওরফে কালু (৩৩) এবং কামরুল হাসান (৪৩)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।

র‍্যাব জানায়, প্রাইভেটকারটির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি খাকি রঙের কার্টনের ভেতর থেকে বিভিন্ন আকারের ২৭টি বান্ডিলে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]