রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় কুড়িয়ে পাওয়া একটি পার্টস ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন পুলিশ কনস্টেবল মানিক।
শনিবার দুপুর ২টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে একটি পার্টস ব্যাগ পড়ে থাকতে দেখেন কনস্টেবল মানিক। পরে তিনি ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি জাতীয় পরিচয়পত্র পান।
পরে ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা কনস্টেবল মানিকের সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।