ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৮:২১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় "জিংক ধান-১০২" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

  শনিবার (২৩ মে) বিকেলে এনজিও  ইএসডিও'র উদ্যোগে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। সরকারপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মোঃ নাসিরুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহীন আলী।

 অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবু তালহা শিশির প্রমুখ। এছাড়াও মাঠ দিবসে ওই ব্লকের আগত শতাধিক কৃষক- কৃষাণী, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় নের্তৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বক্তারা বিস্তারিত  আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]