রাজশাহীতে খুব শীঘ্রই আন্তর্জাতিকমানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমি মন্ত্রী

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:২৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:২৭:৫৯ অপরাহ্ন
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খুব শীঘ্রই রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৩ মে) বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বিভাগের বালক ও বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, বিশ্বের বড় বড় খেলোয়াড়রা কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। জীবনে সফলতা পেতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বজায় রাখা এবং নিয়মিত কঠোর অনুশীলনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, রাজশাহীতে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) থাকায় নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুযোগ পাচ্ছে। এখান থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে রাজশাহীর সুনাম ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]