রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিহত রামিসার পরিবারের পাশে পুরো দেশ রয়েছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।