রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৬ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়।
গত ২৪ ঘন্টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুর এলাকা ও এয়ারপোর্ট থানার বাঘাটা পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ তুষার হোসেন (২৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে ও মোঃ শিহাব আলী (২০), সে এয়ারপোর্ট থানার বাঘাটা পূর্বপাড়া গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।