রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:০৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:০৫:১৩ অপরাহ্ন
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শহর শিক্ষার জন্য একটি গর্বের স্থান এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং এই উপমহাদেশেই শিক্ষার প্রসারে রাজশাহীর নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়।

তিনি আজ শনিবার (২৩ মে) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে । শিশুদের সফলতার পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য । তিনি শিক্ষকদের দায়িত্বকে একজন কুমারের কাজের সাথে তুলনা করেন, যারা মাটি দিয়ে তিলে তিলে একটি সুন্দর রূপ তৈরি করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। 

মন্ত্রী আরও বলেন, রাজশাহীতে আরও শিল্প এলাকা, বড় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে । তিনি শহরটিকে সুন্দর, শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন । 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মো. হায়াতুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা অংশগ্রহণ করেন।

পরে ভূমিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]