হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৯:৫১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৯:৫১:১৬ অপরাহ্ন
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ বিদ্যুৎ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাতিয়া থানার বোয়ালিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুৎতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে বিদ্যুৎকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে সন্ত্রাসীর অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তার বিদ্যুৎ আগেও বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]