মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৯:৪৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৯:৪৬:৫৭ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৬টি ইউনিয়ন ও ৫৪টি ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব জাকারিয়া মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ফিফটি, ধূরইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাদ্দাম হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নের সভাপতি শাহিন আলম, রায়ঘাটি ইউনিয়নের সভাপতি খয়ের উদ্দিন এবং বাকশিমইল ইউনিয়নের সভাপতি আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের কমিটি গঠন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]