নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৯:১০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৯:১০:৫৫ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ বোতল স্কাফসহ (ফেন্সিডিল জাতীয় মাদক) মাসুদ রানা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

​শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাঁসুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা জেলার সাপাহার থানার দক্ষিণ পাতারি এলাকার মৃত ইসরাইলের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানার এসআই সুজন এবং এএসআই সিদ্দিক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হাসুরা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে মাসুদ রানার কাছ থেকে ২১ বোতল নিষিদ্ধ মাদক ‘স্কাফ’ উদ্ধার করা হয়।

​নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]