রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর মতিহার ও বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ তৌহিদ (৪০), সে নগরীর মতিহার থানার ধরমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুরের ছেলে ও মোসাঃ মাসুদা (৫০), সে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত সিরাজ উদ্দিন আকনের মেয়ে ও মৃত শহিদের স্ত্রী।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার তৌহিদের বিরুদ্ধে মতিহার থানায় আগে থেকেই দুটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।