পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ এবং স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এবার প্রথমবারের মতো মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোরবানির চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানাগুলোকে ৬০ হাজার কেজি লবণ প্রদান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা এবং ঈদে ঘরমুখো রেলযাত্রীদের সেবায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
রাসিক সূত্রে জানা গেছে, প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দুটি পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় একটি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। গত ২১ মে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাসিক আরও জানিয়েছে, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৬০ হাজার কেজি লবণ বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে নগরীতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সহায়তায় মাঠে কাজ করছেন রাসিকের কর্মীরা।
ঈদের জামাত উপলক্ষে হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ছয়টি ঈদগাহে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন রাসিকের ৩৬ জন শ্রমিক। তারা যাত্রীদের লাগেজ ও আসবাবপত্র বহনে সহায়তা করবেন।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে রাসিক। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট। নগরীর মসজিদগুলোর ইমামদের মাধ্যমেও পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। এ ছাড়া পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, সুপারভাইজার ও সংশ্লিষ্টদের নিয়ে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন রাসিক প্রশাসক।
রাসিকের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। নগরীর বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, কোরবানির মাংস সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ সময়োপযোগী সিদ্ধান্ত। গৃহিণী শারমিন আক্তার বলেন, এ উদ্যোগ সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। স্কুলশিক্ষক সোহেল রানা বলেন, প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার ও চামড়া সংরক্ষণে লবণ প্রদান নিঃসন্দেহে জনকল্যাণমূলক উদ্যোগ।
আরেক বাসিন্দা রোকসানা বেগম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগগুলো পচনশীল, যা কিছুদিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরবাসীর সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে আমরা আশাবাদী।