ঢাকা উত্তর সিটির পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের বাসায় গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা দেন। পাশাপাশি আলোচিত এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলেও পরিবারকে আশ্বস্ত করেন।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে সাত বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এলাকায়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।