জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:১৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:১৬:৫৪ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার(২১ মে-২০২৬) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত  কর্মশালায় অংশ নেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সূশীল ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও )শাম্মী আক্তার।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার প্রাপ্তির একটি কার্যকরী মাধ্যম। ইউনিয়ন পর্যায়ে এ বিষয়ে আরও বেশি প্রচার-প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ আদালতমুখী জটিলতা এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন গ্রাম আদালতে। এ আদালতকে  শক্তিশালী ও জনবান্ধব করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পরিষদ, প্রশাসন, এনজিও এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের  মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। প্রান্তিক মানুষের ভোগান্তি ও অযথা খরচ কমাতে এই ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর উপরও জোর দেওয়া হয়।

গ্রাম আদালত বাঘা উপজেলার সমন্বয়কারী পরিতোষ চন্দ্রের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা (ডলি), অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি , গণমাধ্যম কর্মি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]