কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদ ও ২৭ ক্যান বিয়ারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চৌদ্দগ্রাম থানার কোদালিয়া এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল কোদালিয়া এলাকার মোঃ বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মো. গিয়াস উদ্দিন (৩৫)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শাহাপুর এলাকার মো. জয়না আবেদিনের ছেলে।
পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১১ বোতল বিদেশি মদ ও ২৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।