স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৭:৩৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৭:৩৫:৫২ অপরাহ্ন
খুলনার পাইকগাছায় মিন্টু গাজী (৪০) নামে এক গ্রাম পুলিশ বিষ পান পরবর্তী গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করেছেন। তিনি উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৩-৪ মাস আগে তার স্ত্রী বাড়ি থেকে ঝগড়া করে যশোরে চলে গেছে। আর ফিরে না আসায় ক্ষোভ-দুঃখে এ ঘটনা ঘটিয়েছে। তিনি প্রথমে বিষ পান করেন। পরে বিষের যন্ত্রণা নিয়ে মাছ ধরার জন্য ঘেরে দেওয়া নেট গলায় পেচিয়ে নিজ বসতঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করে। পরে সেখানে তার মৃত্যু হয়। 

লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী জানান, ঘটনাটি শোনার পর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে যতটুক জানলাম, তার পারিবারিক কারণে গ্রাম পুলিশ এ ঘটনা ঘটাতে পারেন। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]