লালপুরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ। 

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার সুজন কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, কদিমচিলান ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা এস এম মিজানুর রহমান প্রমুখ। উক্ত ভূমি সেবা মেলায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে ৩জন বিজয়ীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

এ সময় ১ম স্থান অর্জন করে নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্র মোঃ তাওহীদ আহমাদ, ২য় স্থান অর্জন করে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শেণীর ছাত্র এস এম তানবীরুজ্জামান, ৩য় স্থান অর্জন করে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শেণীর ছাত্র আমিনুল ইসলাম সানি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]