রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১০:৪৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১০:৪৬:৪১ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগর ভবনে সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক বলেন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিসি গঠন করা হয়। যার মাধ্যমে নানাভাবে নগরবাসী উপকৃত হচ্ছেন। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। নগর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং তৃণমূল জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সিডিসি নেত্রীবৃন্দের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শিহাব উদ্দিন চৌধুরী, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি, সিএইচডিএফের সভাপতি সুলতানা হক মিষ্টি, সিএইচডিএফের সদস্য প্রাক্তন অধ্যক্ষ সখিনা খাতুন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সামিয়া হক সহ বিভিন্ন সিডিসির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]