বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত গ্রন্থ উপহার দিলেন অধ্যাপক মতিউর রহমান

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৫:৪১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৫:৪১:০৪ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান তাঁর রচিত গ্রন্থ বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-এর হাতে তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক লেখকের সাহিত্য, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে গবেষণাধর্মী লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তিনি অধ্যাপক ড. মতিউর রহমানের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অধ্যাপক ড. মতিউর রহমান নওগাঁ জেলার আত্রাই উপজেলার খড়সতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল উপযোগিতাবাদ ও চারুকলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি।

তিনি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রবীন্দ্র জার্নাল ও দ্রোহী জার্নাল-এর প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত তাঁর তিন শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি ১৬৩টি গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য, দর্শন ও রবীন্দ্র গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]