লালপুরে ভুমিসেবা মেলার উদ্বোধন

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:০৯:২৯ অপরাহ্ন
নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কার্যালয় প্রাঙ্গণে মেলা চলাকালীন তাৎক্ষণিক কয়েকজন সেবা প্রার্থীকে নামজারি সম্পন্ন করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাব- রেজিস্ট্রার সুজন কুমার সাহা, কদিমচিলান ইউনিয়ন ভুমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা এস এম মিজানুর রহমান, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক গোলাম কিব্রিয়া, কানুনগো মোঃ তাজুল ইসলাম, সেবা প্রার্থী ওয়াদুদ হোসেন প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন বলেন, ২০-২১ মে পর্যন্ত তিন দিন উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ
প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]