তৃষা শৌখিন, খুব রোম্যান্টিক, বিজয়ের আলোচিত প্রেমিকার বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন
কোনও দেওয়াল হালকা কমলা। কোনও দেওয়ালে মেটে রঙের আভা। রয়েছে বাদামি এবং সোনালির হালকা শেডও। দক্ষিণী তারকা বিজয় তলপতির আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণনের ১০ কোটি টাকার বাংলোর অন্দরসজ্জা নাকি এ রকমই। সঙ্গে রকমারি উজ্জ্বল রঙের ফুল!

সম্প্রতি প্রকাশ্যে ‘করুপ্পু’-খ্যাত তারকার অন্দরসজ্জার কিছু ছবি। তার পরেই ফিসফাস শুরু, তৃষা কি রোম্যান্টিক মনের? খুবই শৌখিন? তাই বুঝি প্রকৃতি আর পেলব রঙের সহবাসে সাজিয়েছেন তাঁর বাংলো। খবর, যেখানে তিনি, তাঁর পরিবার এবং পোষ্য ইজ়ি থাকেন। প্রসঙ্গত, পোষ্যের জন্মদিন পালন করবেন বলে, বাংলোর পিছনে একটি খোলামেলা জায়গা বানিয়েছিলেন। সেটিই নাকি তাঁর পোষ্যের খেলার জায়গা।

জলসা, মন্নত, গ্যালাক্সি। যথাক্রমে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানের বাংলো এবং অ্যাপার্টমেন্টের ছবি অনেক দিন ধরেই সমাজমাধ্যমে ভাইরাল। সাধারণের প্রচণ্ড কৌতূহল, তারকাদের দিনযাপন, তাঁদের আস্তানা নিয়ে। সেই তালিকায় জুড়ে়ছে তৃষার নামও। দক্ষিণী তারকা অভিনেতা এবং তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন এর নেপথ্য কারণ। তৃষাকে রাতারাতি আলোচনায় এনেছে তাঁদের রসায়ন। তার উপরে অভিনেত্রীর জন্মদিনের দিন ভোটে জিতেছেন বিজয়। সব মিলিয়ে তাই তাঁকে ঘিরে সাধারণের কৌতূহল চরমে।

তৃষার অন্দরমহলে পা রাখলে আর কী দেখা যাবে? ফুলের পাশাপাশি নানা ধরনের শিল্পকর্মের প্রতিও শখ তাঁর। তাই প্রতিটি ঘরে রয়েছে নানা প্রদেশের মূর্তি, ছবি এবং হাতের কাজ। এছাড়াও রয়েছে একটি বিশেষ আলমারি। ওই আলমারি দামি পোশাক আর শৌখিন ব্যাগে ঠাসা। রয়েছে শারীরচর্চার জন্য জিম। ওই ঘরের মেঝে কাঠের। খবর, পোষ্যকে নিয়ে এখানেই নিয়মিত শারীরচর্চা করেন অভিনেত্রী।

তৃষার ঘরের আরও একটি বৈশিষ্ট্য, প্রতিটি ঘরে উজ্জ্বল আলোর ব্যবস্থা। ঘরগুলো বড় এবং উজ্জ্বল দেখাতেই এই আয়োজন। এ ভাবেই হালকা রং, উজ্জ্বল ফুল, শিল্পকর্ম আর ঝকঝকে আলোয় সাজানো বাংলোটি বলিউডের যে কোনও তারকার বহুমূল্য বাড়ির সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]