সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম-এর ফজিলত

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৪১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৪১:২৫ অপরাহ্ন

জিকির স্বতন্ত্র ইবাদত। এর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ হয়। মহান আল্লাহ জিন ও মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যে। তাই তো মানুষের উচিত সবসময় মহান আল্লাহর ইবাদতে মত্ত থাকা। হেলায়-ফেলায় সময় নষ্ট না করা।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন আছে, যা উচ্চারণে হালকা, কিন্তু তা মিজানে (পরকালের তুলাদণ্ডে) ভারী এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। তা হলো: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। (বুখারি, হাদিস: ৬৬৮২; মুসলিম, হাদিস: ৬৮৪৬)।

 
আরবি উচ্চারণ ও অর্থ- 

سبحان الله وبحمده سبحان الله العظيم উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
 

অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
 
 
পাঠের ফজিলত 

নবীজি (সা.)-এর হাদিসে এই জিকিরের বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে। রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)।
 

আরেক হাদিসে রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। (বুখারি, হাদিস: ৬৪০৫)

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]