রাণীনগরে ভূমি সেবা মেলার উদ্বোধন

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:২৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:২৩:০২ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে| “অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ“ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়| এউপলক্ষে র‍্যালী ও জনসচেতনতা মুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে| 

রাণীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনষ্ঠিত উদ্বোধনী মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়| র‍্যালীর শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মিলিত হন| এর পরই ঢাকা থেকে প্রধান মন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভার্চুয়ালী যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষনা করেন| এসময় রাণীনগর থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালী যুক্ত হন| পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন| এরপর হলরুমে জনসচেতনতা মুলক আলোচনাসভা শুরু হয়|

আলোচনাসভায় উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, হিসাব রক্ষন কর্মকর্তা চন্দন কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমূখ উপস্থিত ছিলেন| 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]