চলতি মে মাসের প্রথম ১৭ দিনে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শুধু ১৭ মে একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২১ কোটি ৭০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, মে মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২১৭ কোটি ৭০ লাখ ডলারে। গত বছরের একই সময়ে এই অংক ছিল ১৬১ কোটি ডলার। সে হিসাবে এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশ।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।