হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫৬:৪৪ অপরাহ্ন
সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কোনও শিশুর হাম শনাক্ত হয়নি। এসময়ে সারা দেশে আরও এক হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৪ হাজার ৯১১ শিশুর। এসময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ৯৮০ শিশু।  

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]