রাউজানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:২৭:৪২ অপরাহ্ন
চট্টগ্রামের রাউজান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপ গান উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৮ মে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে র‌্যাবের একটি আভিযানিক দল রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় জনৈক ওসমান-এর বসতবাড়ির পিছনে পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি একনলা বন্দুক এবং একটি দুইনলা পাইপ গান উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আগ্নেয়াস্ত্র দুটি জব্দ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]