রাজশাহীতে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৫:১২ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদের বড় আকারের কোটি টাকার প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক কার্যক্রম সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং চিকিৎসাসেবায় সহযোগিতার মাধ্যমে জেলা পরিষদ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ২৮ জন উপকারভোগীর মাঝে মোট ২১ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলিম এবং এ.এস.এম. আল মতিন।

এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]