রাজশাহী নগরীর কাশিয়াডাংগা থানা এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাদুকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর কাশিয়াডাংগা থানার চারখুটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৫, জানায়, গ্রেফতার মোঃ সাদুর বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলা আদালতে বিচারাধীন ছিল। মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ৭ লাখ ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।