সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আঙ্গুর আলী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আঙ্গুর আলী রাজাই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজাই মিশন স্কুলসংলগ্ন বারিক্কার টিলা সড়কের পাশে আঙ্গুর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।