ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:৩২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:৩২:৩৬ অপরাহ্ন
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় পদ্মা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ-এর সৌজন্যে এবং বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিশুদের আঁকায় উঠে আসে পদ্মা নদীর নাব্য সংকট, পরিবেশ বিপর্যয় এবং ফারাক্কা বাঁধের প্রভাব।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা এবং আয়োজক ছিলেন অ্যাডভোকেট ইফাত আরা। এছাড়া অনুষ্ঠানে সহযোগিতায় উপস্থিত ছিলেন ড. প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান, ড. অলি আহমেদ, শামসুর রাহমান শরীফ, মোঃ ওবাইদুল্লাহ ও রুহুল আমিন পলাশসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। আগামী ১৬ মে বিকেল ৩টায় ফারাক্কা লংমার্চের গণজামায়েতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]