রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন এনবিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৩৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৩৫:২২ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমানসহ বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৬ অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাকাবের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য তাঁর এ নিয়োগে বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]