হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৬:২৯ অপরাহ্ন
হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক মিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক মিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৫ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৩ শিশু।
 
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন র্পন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭০ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ শিশু।
 
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৩০৫ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ শিশু।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]