চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:২২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:২২:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দিনগত রাত পৌনে ১টায় সদর থানাধীন ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক জয়নাল টুলু মালবাগডাঙ্গা এলাকার মৃত ইসরাইল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পলাতক আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]