ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পিকআপচালক গ্রেপ্তার

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৭:৫৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৭:৫৮:৪৬ অপরাহ্ন
ফেনীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ এক পিকআপচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে কুমিল্লায় ইয়াবার একটি চালান নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দুপুর পৌনে ২টায় ফেনী সদর থানাধীন লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল।

তল্লাশির একপর্যায়ে একটি নীল রঙের পিকআপভ্যানের চালকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চালক মোঃ নুরুজ্জামান রাসেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সতঘড়ি (পুরাতন পাড়া) এলাকার বাসিন্দা।

পরবর্তীতে পিকআপভ্যানের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]