রাজশাহী মহানগরীতে লফসের উদ্যোগে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক প্রচারণা বিষয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে পদ্মাপাড়ের মুক্তমঞ্চে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে লফসের নির্বাহী পরিচালক শাহনাজ বেগম লাকী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভয়েস ফর চেঞ্জ প্রজেক্টের আওতায় খান ফাউন্ডেশন কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় ছিলো সমতা নারী কল্যাণ সংস্থা ও লফস।