রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:১৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:১৩:২৪ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মুকুল মুন্সি (৩০) নামে এক মাদকসেবীকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে| রোববার রাতে উপজেলা সদরের হাসপাতাল চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান|

দন্ডিত মুকুল হোসেন আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের খাজা মুন্সির ছেলে|

আদালতের বিচারক মো: রাকিবুল হাসান বলেন,এদিন রাতে সদরের হাসপাতাল চত্বর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়| অভিযানে মুকুল মুন্সিকে নেশাগ্রস্থ্য অবস্থায় পাওয়া যায়| তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ২০০টাকা জরিমানা করা হয়েছে| দন্ডিত মুকুল মুন্সিকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মো: রাকিবুল হাসান|

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]