হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:১৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:১৩:১০ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন। এর বিপরীতে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে ৫৭ হাজার ৩৭০ জনকে, যা মোট লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।

হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাসিক প্রশাসক বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থেকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।  ইতোমধ্যে প্রথম পর্যায়ে আমাদের আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এই সফলতা অর্জনে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ হতে ১০ মে ২০২৬ পর্যন্ত স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৪৩৮টি কেন্দ্রে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত মোতাবেক হাম রুবেলা টিকাদানের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মপ-আপ করা হচ্ছে। এতে টিকা না পাওয়া শিশু খুঁজে বের করে টিকা প্রদান এবং সাথে সাথে র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিং করে অনলাইনে আপলোড করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]